পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষণা

৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাববছরের জন্য পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫৯ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৪৫ পয়সা। এটি আগের বছর একই সময় যথাক্রমে ১ টাকা ৯ পয়সা ও ১১ টাকা ৮৫ পয়সা ছিল। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ১৬ জুলাই ২০১৮ বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে এম.এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন।