“আগামী ১৪ অক্টোবর লাফার্জ হোলসিমের বোর্ড সভা”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আগামী ১৪ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই’র সুত্র থেকে এ তথ্য জানা গেছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উক্তদিন বিকেল ৫টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য জানিয়ে দেওয়া হবে শেয়ারহোল্ডারদেরকে ।