
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আগামী ১৮ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্র থেকে পাবওয়া তথ্যে জানা গেছে।
তথ্যসূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
কোম্পানিটি গত বছর ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।












