“আগামী ১৮ অক্টোবর বিডি ল্যাম্পসের বাৎসরিক বোর্ড সভা”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
শিল্প ও প্রকৌশল আওতাভুক্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্র হেতে এ তথ্য জানা গেছে। জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সুএ জানায় সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে এবং গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।