“আগামী ১৭ অক্টোবর নাহী এলুমিনামের বাৎসরিক বোর্ড সভা”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
শেয়ারবাজারে প্রকৌশল শিল্প খাতের তালিকাভুক্ত কোম্পানি নাহী এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা ১৭ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রথেকে এ তথ্য জানা গেছে।সূত্র থেকে আরো জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে বলে জানায়,
গত বছর কোম্পানিটি ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।