“আগামী ১৮ অক্টোবর মবিল যমুনার বোর্ড সভা”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আগামী ১৮ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি মবিল যমুনা বিডি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্র হতে তথ্য পাওয়া গেছে।উক্ত তথ্য থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
কোম্পানিটি গত বছর ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল