“আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
আইটি খাতের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ অক্টোবর ডাকা হয়েছে। ডিএসই সূত্র থেকে উক্ত তথ্য জানা গেছে। সূত্র থেকে আরো জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উক্ত সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে এবং গত বছর কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।