
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আগামী ১৮ অক্টোবরশেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইস্ক্রিম লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্র থেকে পাওয়া তথ্য জানা গেছে।
তথ্য সূত্র থেকে জানা যায়, একইদিন বেলা ৪টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
তালিকাভুক্তির পরে এবারই প্রথম শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।












