আব্দুল জাব্বার চৌধুরী প্রিমিয়ার ব্যাংকের নতুন এএমডি

আব্দুল জাব্বার চৌধুরী সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিভিন্ন ঊর্ধ্বতন পদে কাজ করেছেন।
দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনে আব্দুল জাব্বার চৌধুরী জেনারেল ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রেডিট, লিগ্যাল অ্যান্ড রিকভারি খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক শাখার প্রধান ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী আব্দুল জাব্বার চৌধুরী দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি