জুনায়েদ মাসরুর ট্রাস্ট ব্যাংকের নতুন ডিএমডি

জুনায়েদ মাসরুর সম্প্রতি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংক এশিয়া লিমিটেডের এসইভিপি ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী জুনায়েদ মাসরুর ১৯৮৯ সালে তদানীন্তন বিসিসিআই (ওভারসিজ) লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ইস্টার্ন ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্যাংক অব নোভা স্কসিয়া, এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ডে দীর্ঘদিন কাজ করেছেন। বিজ্ঞপ্তি