এসসিবির গ্লোবাল ব্যাংকিং প্রধান এনামুল হক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের প্রধান এনামুল হক সম্প্রতি ব্যাংকটির গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন। তিনি ২০০১ সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ডে কর্মরত, যার শুরু গ্লোবাল করপোরেট টিমে যোগদানের মাধ্যমে। তিনি ব্যাংকটির লোকাল করপোরেটস, কমোডিটি ট্রেডার্স, এগ্রিবিজনেস ও কমার্শিয়াল ব্যাংকিং সেগমেন্টগুলোয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এনামুল হক অস্ট্রেলিয়ার মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ইনসিড থেকে বিভিন্ন স্বীকৃতি ও সনদ পেয়েছেন।
তার নিয়োগ সম্পর্কে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, এনামুল হক স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে যোগদান করায় আমি খুবই আনন্দিত। তিনি খুবই অভিজ্ঞ। তিনি প্রতিটি ক্ষেত্রে সফলতার চিহ্ন রেখে আমাদের ব্যবসায়িক টিমকে নেতৃত্ব দিয়ে যাবেন। বিজ্ঞপ্তি