এশিয়ান মোটরবাইক লিমিটেডের উদ্যোগে বাংলাদেশের বাজারে প্রবেশ করল কাওয়াসাকি মোটরসাইকেল। বুধবার কাওয়াসাকি ও এশিয়ান মোটরবাইকের কর্মকর্তারা জাপানের কারখানায় তৈরি চারটি মডেলের মোটরসাইকেলের বিপণন কার্যক্রম উদ্বোধন করেন। কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোটরসাইকেল অ্যান্ড ইঞ্জিন উইংয়ের সিনিয়র সেলস ম্যানেজার জিন ইনোয়ে, এশিয়ান মোটরবাইকের এমডি দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক আরমান রশিদ ও কসুকে ইয়শিদা এবং জিএম রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। ১২৫-১৫০ সিসি ইঞ্জিনবিশিষ্ট এ চার মডেলের মোটরসাইকেল অফরোডের পাশাপাশি শহরে চলার জন্যও উপযোগী। দ্রুতই দেশব্যাপী কাওয়াসাকি মোটরসাইকেলের বিক্রয় ও সেবাকেন্দ্র সম্প্রসারণ করবেন উদ্যোক্তারা। বিজ্ঞপ্তি