তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান নির্বাচিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিটেড -এর পরিচালনা পরিষদের ২২তম সভা ৬ সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় বাড়ী নং-২৩/ক, রোড নং-০৭, ধানমন্ডি আ/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২ বছরের জন্য জনাব এমদাদুল হক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন। এমদাদুল হক চৌধুরী কাট্টলী টেক্সটাইল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং লাকি গ্রুপের এর চেয়ারম্যান । এমদাদুল হক চৌধুরী তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান হিসেবে (৩০-০৫-২০১২ থেকে ৩১-০৫-২০১৪) পর্যন্ত ২ বছর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দীঘদিন দায়িত্ব পালন করেন।
বর্তমানে এমদাদুল হক চৌধুরী দেশের সর্ববৃহৎ ব্যবসায়ি সংগঠন বিজিএমইএ এর বীমা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম প্রেস কøাবের আজীবন সদস্য।