ট্রাস্ট ইসলামী লাইফ ও জাইনেক্স হেলথের চুক্তি স্বাক্ষর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড ও জাইনেক্স হেলথ লিমিটেড এর মধ্যে একটি টেলি সার্ভিস সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এতে উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগণ স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর সকল পলিসি গ্রাহকগন ২৪/৭ ঘন্টা ভিডিও ও অডিও কলে ফ্রি ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা সুবিধা পাবেন, অনলাইন প্রেসক্রিপশন, ৫% মেডিসিন ডিস্কাউন্ট, ১০% এ্যাম্বুলেন্স সার্ভিস ডিস্কাউন্ট,১৫% ব্লাড ব্যাংক থেকে ব্লাড সংগ্রহে ডিস্কাউন্ট ও প্যাথলজি স্যাম্পল কালেকশনের জন্য হোম সার্ভিস প্রদান করা হবে।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দীন, এসইভিপি জনাব শহিদুল আলম, কোম্পানি সেক্রেটারি চৌধুরী মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং জাইনেক্স হেলথ লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন সিওও জনাব রাসেল হোসাইন, প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা জনাব এস.এম. মঞ্জুরুল আলম ও সিনিয়র ম্যানেজার জনাবা নিপা আক্তার।