নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্রাহক সমাবেশে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ওই অঞ্চলের ৫ হাজার ৫০১ গ্রাহকের বীমা দাবির মোট ৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৯০৪ টাকার চেক হস্তান্তর করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য গকুল চাঁদ দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ। এ ছাড়াও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, উর্ধ্বতন প্রকল্প পরিচালক কামাল হোসেন মহসিন, প্রকল্প পরিচালক মোঃ সেলিম মিয়া ও মোঃ মোস্তাফিজার রহমান মিলু এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। খবর বিজ্ঞপ্তি।












