পাবনা রাধানগর মজুমদার একাডেমি (স্কুল এন্ড কলেজ) মিলনায়তনে আয়োজিত গ্রাহক সমাবেশে পপুলার লাইফের পাবনা অঞ্চলের ৫ হাজার ৩২ গ্রাহকের বীমা দাবির মোট ৮ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৯৯২ টাকার চেক হস্তান্তর করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য গকুল চাঁদ দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ। এ ছাড়াও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, প্রকল্প পরিচালকবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। খবর বিজ্ঞপ্তি।












