খোন্দকার জিল্লুর রহমান
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) ভাইস প্রেসিডেন্ট ১ এস এম আনোয়ার সাদাতকে এসোসিয়েশনের ‘সাধারণ সদস্যপদ’ ও ‘ভাইস প্রেসিডেন্ট-১ পদ’ থেকে ১ (এক) বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। এসোসিয়েশনের সংঘস্মারক ও সংঘবিধি’র ১০ অনুচ্ছেদ এর ১০.৪ ও ১০.৬ ধারা অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ৮ম নিয়মিত সভায় পরিষদের সর্বসম্মতিμমে ২৬ জুলাই ২০২০ তারিখে আনোয়ার সাদাতকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্যযে, বারভিডার বর্তমান (২০১৯-২০২১) কার্যনির্বাহী কমিটি ২৭ জুলাই ২০১৯ তারিখে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত হয়ে ৫ আগস্ট ২০২০ তারিখে এসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ১ জনাব আনোয়ার সাদাত সংগঠনের বিভিন্ন কার্যμমে পধতিবন্ধকতার সৃষ্টি এবং তার বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে পরিষদের সম্মানিত সদস্যবৃন্দকে চরম অসম্মান ও হেয় প্রতিপন্ন করে আসছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন প্রিন্ট ও ইলেকটধনিক মিডিয়াতে বারভিডার কার্যμম এবং দেশের রিকন্ডিশন্ড মোটরযান খাতসংশ্লিষ্ট অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যমূলক তথ্য পরিবেশন করে আসছেন যা সংগঠনের সকল সদস্য এবং সচেতন মহলে চরম বিভ্রান্তির সৃষ্টি করে চলেছে। আনোয়ার সাদাত এর এসব কর্মকান্ডের প্রেক্ষিতে এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব আবদুল হক ১৩ মে ২০২০ তারিখে তাকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিলেন। তিনি ১৫ মে ২০২০ তারিখে অত্যন্ত উদ্ধত ও আপত্তিকর ভাষায় নোটিশটির জবাব দেন যা সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী। তার এই কর্মকান্ডের জন্য বারভিডার ১৪ জুন ২০২০ তারিখে অনুষ্ঠিত ৭ম নিয়মিত সভায় এ বিষয়ে আলোচনার এজেন্ডা (এজেন্ডা ৩ : ভাইস প্রেসিডেন্ট ১ এস এম আনোয়ার সাদাতকে প্রেসিডেন্ট মহোদয় কর্তৃক পাঠানো কারণ দর্শানোর নোটিশ এবং তাঁর জবাবের প্রেক্ষিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।) নির্ধারণকরা হয়।২৬ জুলাই ২০২০ তারিখে অনুষ্ঠিত বারভিডার ৮ম নিয়মিত সভার বিবিধ আলোচনায় উপরে উল্লিখিত এজেন্ডাটি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বর্তমান করোনা মহামারিকালীন পরিস্থিতিতে সরকার নির্দেশিত সাস্থবিধি যথাযথ ভাবে যুম কনফারেন্স এর মাধ্যমে ভার্চূয়্যালি এ সভাটি অনুষ্ঠিত হয়েছিল। বারভিডার ২৫ সদস্য বিশিষ্ট পরিষদের ২১ জন সদস্য এ সভায় অংশ নেন। ভাইস প্রেসিডেন্ট ১ জনাব এস.এম আনোয়র সাদাত সভায় উপস্থিত ছিলেন। অনেক সদস্য দেশের বিভিন্ন এলাকা থেকে অনলাইনে সভায় অংশ নেন। বিবিধ আলোচনায় সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ১ জনাব এস এম আনোয়ার সাদাত এর আচরণ এবং কর্মকান্ডসমূহ সংগঠনের শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থ’ী বলে পরিষদ মত দেয়।
এস এম আনোয়ার সাদাত এর এসব আচরণের প্রেক্ষিতে এবং বারভিডা প্রেসিডেন্ট কর্তৃক তাকে পাঠানো কারণ দর্শানো নোটিশ এর জবাব সন্তোষজনক না হওয়ায় সভার সদস্যবৃন্দের সর্বসম্মতিμমে বারভিডা সংঘস্মারক ও সংঘবিধি’র অনুচ্ছেদ ১০ এর ১০.৪ ও ১০.৬ ধারা অনুযায়ী এস এম আনোয়ার সাদাতকে বারভিডা কার্যনির্বাহী পরিষদের সকল কার্যμম এবং বারভিডার ‘সাধারণ সদস্য পদ’ ও ‘ভাইস প্রেসিডেন্ট-১ পদ’ থেকে ১ (এক) বছরের জন্য সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আবদুল হক প্রেসিডেন্ট, মোহাম্মদ শহীদুল ইসলাম সেμেটারি জেনারেল, এস.এম. আনোয়ার সাদাত ভাইস প্রেসিডেন্ট ১ মোহাঃ সাইফুল ইসলাম(সম্রাট) ভাইস প্রেসিডেন্ট ২. মোঃ জসিম উদ্দিন মিন্টু ভাইস প্রেসিডেন্ট ৩, মোহাম্মদ আনিছুর রহমান ট্রেজারার, মোঃ সাইফুল আলম জয়েন্ট ট্রেজারার খন্দকার আব্দুল মুমিন (পাপ্পু) অর্গানাইজিং সেμেটারি, ফরিদ আহমেদ পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেμেটারি, ডা. হাবিবুর রহমান খান (অনলাইনে যু৩) প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেμেটারি, বেনজির আহমেদ কালচারাল সেμেটারি, আবু হোসেন ভূইয়া (রানু) কার্যনির্বাহী পরিষদ সদস্য, সৈয়দ জগলুল হোসেন কার্যনির্বাহী পরিষদ সদস্য, মোঃ জিয়াউল ইসলাম কার্যনির্বাহী পরিষদ সদস্য, আহসানূর রহমান আরজু (অনলাইনে যু৩) কার্যনির্বাহী পরিষদ সদস্য, হামিদ (অনলাইনে যু৩) কার্যনির্বাহী পরিষদ সদস্য, আউয়াল কার্যনির্বাহী পরিষদ সদস্য, বেলায়াত হোসেন (অনলাইনে যু৩) কার্যনির্বাহী পরিষদ সদস্য, জহির উদ্দিন মোঃ বাবর চৌধুরী কার্যনির্বাহী পরিষদ সদস্য, মাঃ আনিছুর রহমান খান কার্যনির্বাহী পরিষদ সদস্য, মোঃ মাহবুবার রহমান কার্যনির্বাহী পরিষদ সদস্য।










