মুসলিম লীগ কোন জোট বা ফ্রন্টে যোগদান করেনি

বাংলাদেশ মুসলিম লীগ কোন ফ্রন্ট বা জোটে যোগদান করেনি বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের। ৩১ মার্চ ২০১৮ তারিখে প্রকাশিত কয়েকটি দৈনিক প্রত্রিকায় চার দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ এ রকম খবরে মুসলিম লীগের নাম দেখে নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেছেন। নেতবৃন্দ বলেন অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও এ সংক্রান্ত সকল বিষয়ে মতামত ও পরামর্শের জন্য আগামী ২৯শে এপ্রিল, ২০১৮ বাংলাদেশ মুসলিম লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভা আহবান করা হয়েছে। জোট বা ফ্রন্ট গঠনের আদৌ কোন প্রয়োজন হলে উক্ত ওয়ার্কিং কমিটির সভার পরামর্শ ও সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এর পূর্বে যে কোন ফ্রন্টে অথবা জোটে বাংলাদেশ মুসলিম লীগ (নিবন্ধন নং ০২১) এর নাম ব্যবহার উদ্দেশ্য প্রনোদিত ও দুরভিসন্ধিমূলক বলে এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ বলেন।