সাতক্ষীরায় পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সাতক্ষীরা অঞ্চলে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা রোববার ১১ মে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে|। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী|
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক ˆসয়দ মোতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ|
সভায় বক্তারা গ্রাহকসেবার মান বৃদ্ধি, বীমা খাতে আস্থা সুদৃঢ়করণ এবং মাঠপর্যায়ে ব্যবসা সম্প্রসারণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান| পরে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং সফল কর্মকর্তা ও কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়| অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী ও গ্রাহকদের উপস্থিতিতে বীমা সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়|