“৩-৫ বছরের মধ্যে একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হবে পদ্মা ব্যাংক- তারেক রিয়াজ খান।”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল পদ্মা ব্যাংক লিমিটেডের টাউন হল মিটিং। বৃহস্পতিবার ২৪ মার্চ,রাজধানীর বিজিবি ব্যাঙ্কেট হলে অনুষ্ঠিত হয় এই সভা। চতুর্থ প্রজন্মের ব্যাংকটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানকে স্বাগত জানানো হয় এই টাউন হলে।
২০২২ সালে পদ্মার প্রতিপাদ্য “ দ্যা ফিউচার হরাইজন ” উন্মোচন করা হয় সভায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।ড. চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানকে স্বাগত জানিয়ে বক্তব্য শুরু করেন এবং প্রতিযোগিতামূক ব্যাংকিংখাতে সফলভাবে এগিয়ে যাবার পরামর্শ দেন। আর কর্মীদেরকে নিজ নিজ জায়গা থেকে সহযোগীতা করার
আহবান জানান চেয়ারম্যান।
টাউন হল মিটিংয়ে, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান তার তিন বছরের অপারেশনাল, কৌশলগত ও স্ট্র্যাটেজিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পদ্মা ব্যাংকের একদল মেধাবী, তরুণ ও উজ্জীবিত লড়াকু কর্মীবাহিনীকে সঙ্গে নিয়ে আমি আমাদের সম্মানিত গ্রাহক, নিয়ন্ত্রকসংস্থা ও শেয়ারহোল্ডারদের আস্থা অর্জনের অঙ্গীকার করছি। তিনি আরো বলেন, ব্যবসার উন্নতি, ঝুঁকি নিয়ন্ত্রন এবং অপারেশনাল ও আধুনিক প্রযুক্তির মৌলিক বিষয়গুলোতে গুণগতমানের উন্নয়ন সাধনের মাধ্যমে, আগামী ৩-৫ বছরের মধ্যে অন্যতম একটি
শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হবে পদ্মা ব্যাংক। তিনি জোর দিয়ে বলেন, ফিসাররা উপস্থিত ছিলেন টাউন হলে।
সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।