“ভালবাসার স্বপ্ন”

খোন্দকার জিল্লুর রহমান :
আমার ভালবাসার স্বপ্ন আমি
জ্বলাঞ্জলি দিলাম,
বাড়ন্ত জীবনের ক্লান্তি আমার
নিজের করে নিলাম।
দুঃখের নিকট সুখের বোঝা
আপন করে টানি,
নিজের কষ্ট নিজের কাছেই
জাগায় শক্তির বাণী।

আমার ভালবাসার স্বপ্ন আমিই
আড়াল করে রাখি,
দেখি অনেক কিছুর হিসাব নিকাশ
আমার রয়ে গেছে বাকি,
এসব দেখি আমার অলিক স্বপ্ন
দাড়িয়ে বাস্তবতার কাছে,
মিথ্যা বেশাতিতে সাজিয়ে নিজেকে
ছুটে চলছি আলেয়ার পাছে।

আমার ভালবাসার স্বপ্নে আমার
পাহাড় সমান ক্লান্তি,
উদাশ মনে দাড়িয়ে থাকতেই
চায়যে মনে অপার শান্তি,
আমার সকল দুয়ার খোলা আজি
নেইকো কোথাও মানা,
যদি কখনো নিজের মনে জাগে ইচ্ছা
মেলেদাও তোমার দুটি ডানা।

আমার ভালবাসার স্বপ্ন আমি
যাকে নিয়েই গড়লাম,
সেই তাকেই আমি যাবার সময়
নিজেই উঠিয়ে দিলাম,
যাবার সময় কেন যে তুমি
নিলে না কো বিদায়,
তোমাকে রক্ষাকরার দাবী আমি
পারিনী করতে আদায়…..।

চলেই যখন যাবে একেবারেই
কেন দাওনি আমায় জানতে,
শতচেষ্টা করেও তোমাকে আমি
পারিনী ফিরিয়ে আনতে,
হাতজোড় করে দোয়া মাঙ্গি তব
স্বর্গে যেন তোমার সুখে থাকা,
তোমার সাথে সেখানেও আবার
করতে পারি পুনরায় দেখা…..।