“বানিজ্য সম্প্রসারনে এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের সমঝোতা স্বারক সই”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বানিজ্য সম্প্রসারণে ও বিনিয়োগ আকর্ষনে এবার দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের সাথে সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই। মঙ্গলবার এক্সপো ২০২০ এর লিডারশিপ প্যাভিলিয়নে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ স্মারক সই অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই’র পক্ষে সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের পক্ষে এর চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সু্লেমান স্মারকে সাক্ষর করেন।
এফবিসিসিআই সভাপতি জানান, দুবাই ও বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে দুবাইয়ের ব্যবসায়ীদের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে তাদের রপ্তানি বাড়াতে পারে। অন্যদিকে দুবাইয়ে ব্যবসায়ীক সম্পর্ক জোরদার করার মাধ্যমে সিআইএসভুক্ত দেশ ও আফ্রিকান বাজার ধরা বাংলাদেশের জন্য সহজ হবে। পারষ্পারিক এসব সম্ভাবনা কাজে লাগাতে এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনার চেম্বারের মধ্যে স্বাক্ষরিত স্বারক কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।
গত ৭ই মার্চ এক্সপো ২০২০, দুবাই ও বেশকিছু বাণিজ্যিক কর্মসূচীতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে পাঁচ দিনের সফরে দুবাই গেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

FBCCI inks MoU with Dubai International Chamber

The Memorandum of Understanding (MoU) was signed between the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) and the Dubai International Chamber to enhance trade and investment between UAE and Bangladesh. The signing ceremony was held at the Leadership Pavilion of Expo 2020 on Tuesday in the presence of the Prime Minister of Bangladesh Sheikh Hasina and the Prime Minister of United Arab Emirates Mohammed bin Rashid Al Maktoum.

FBCCI President Md. Jashim Uddin and Chairman of the Dubai International Chamber Sultan Ahmed bin Suleiman signed the MoU on behalf of their organizations.

The FBCCI president said Dubai and Bangladesh could complement each other in enhancing bilateral trade. Bangladesh ports and logistics sectors have immense potential for entrepreneurs of Dubai. They can boost their export to other south Asian countries by investing in Bangladesh. On the other hand, by strengthening trade relations with Dubai, Bangladesh can access to CIS countries and African markets. FBCCI President Md. Jashim Uddin hopes that the memorandum signed between the FBCCI and the Dubai International Chamber will play an effective role in harnessing these potentials.