৫ম বর্ষপূর্তি উদযাপন করল মিডল্যান্ড ব্যাংক

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
দেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার, উদ্যোক্তা পরিচালক কাজী জাফরউল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান-উজ জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন।
মো. আহসান-উজ জামান বলেন, বিগত সময়ে ব্যাংক বিভিন্ন শ্রেণি ও পেশার গ্রাহকদের জন্য আকর্ষণীয় বিভিন্ন আমানত ও ঋণ প্রকল্প উদ্ভাবনের পাশাপাশি আধুনিক ব্যাংকিং সেবা যথা ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপস, এটিএম, ইভিএম নিরাপত্তা সম্বলিত ভিসা ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড, ২৪/৭ কন্ট্যাক্ট সেন্টার সেবা চালু করেছে।
তিনি আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টি মাথায় রেখে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকি কার্যক্রম চালু করেছে। নিকট ভবিষ্যতে ব্যাংক তার নিজেস্ব শাখা ও এজেন্ট শাখা সম্প্রসারণের পাশাপাশি আরও নিত্যনতুন ব্যাংকিং প্রোডাক্টস ও সেবা নিয়ে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ব্যাংকের সব শাখায় গ্রাহক সমাবেশের মাধ্যমে ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।