শিরোনাম : আমার আমি (দুষ্টি কলম) ছড়া কবিতা

কলমে : খোন্দকার জিলল্লুর রহমান

আমায় নিয়ে কেনো তুমি ভাবছো মিছে
আমায় নিয়ে তোমার এত ভাবনা কিসে
তোমায় ছাড়া আমি যেমন চলতে পারি
একাই আমি সুখের জীবন গড়তে পারি।

আমায় পাবার আশা তুমি ভুলতে পারো
না পাওয়ার ক্ষোভে তুমি মরতে পারো
তোমার এত কষ্ট কেনো আমার প্রতি
নিজের জন্যে করো তুমি চলার গতি।

আমার জন্যে তোমার এতো কষ্ট কেনো
আমার কাছে তোমার মূল্য নেইতো যেনো
সকাল বিকাল আমার চিন্তা ছাড়ো তুমি
চিন্তায় চিন্তায় তোমার জীবন মরু ভুমি।

কি মর্জাদা আছে তোমার আমায় পেতে
খোলা খাবার কখনো কেউ চায়না খেতে
বন-বাসে নিজেই নিজের বাসর গড়ো
রাগে ক্ষোভো নিজের চুল ছিড়তে পারো।

আমার ভাবনায় যদি তোমার ঘুম না আসে
নিজের ওজন নাবুঝলে যেতেপারো বনবাসে ।
আমার মুল্য আমি বুঝি ক্ষতি কারো করিনা
কেউ নাবুঝলেও আমি কারো হাতে-পায়ে ধরিনা…
****