তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শাখা মানিলন্ডারিং প্রতিরোধ (BAMLCO) সম্মেলন’-২০২৬ অনুষ্ঠিত

অর্থনীতি ৩০ দিন ডেস্ক :
গত ৩১,জানুয়ারি ২০২৬ ইং তারিখ তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মককর্তা (BAMLCO) সম্মেলন’-২০২৬ ‘আনোয়ার খান মেডিকেল কলেজ অডিটোরিয়াম’, বাড়ী নং-২৩/ক, রোড নং-০৭, ধানমন্ডি আ/এ), ঢাকায় অনুষ্ঠিত হয়। কো¤পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডরিং পরিপালন কর্মকর্তা CAMLCO) মোহাম্মদ সেলিম সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কো¤পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। এছাড়াও সকল শাখা প্রধান ও শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মককর্তা এবং কেন্দ্রীয় পরিপালন ইউনিটের (CCU) সকল সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন।
কোম্পানী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি CAMLCO শামসুদ্দীন আহমেদ সম্মেলন পরিচালনা করেন। সম্মেলনে শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন বিষয়ে শাখার BAMLCO দের সচেতনতা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।