মামদুদুর রশিদ ইউসিবির নতুন এএমডি

মোহাম্মদ মামদুদুর রশিদ সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিংয়ের প্রধান ছিলেন।
২৫ বছরেরও দীর্ঘ সময় আর্থিক সেবা অঙ্গনে নিয়োজিত মামদুদুর রশিদের ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয় ১৯৯৫ সালে সিটিব্যাংক বাংলাদেশে যোগদানের মাধ্যমে। তিনি সিটিব্যাংক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কৌশলগত পরিকল্পনার প্রধান ছিলেন। এছাড়া তিনি ২০০১-০৫ মেয়াদে সিটিব্যাংক বাংলাদেশের চিফ অপারেটিং অফিসারসহ বিভিন্ন ব্যবস্থাপনা দায়িত্বে কর্মরত ছিলেন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। তিনি ব্যাংকটির সিএফও ও এসএমই বিভাগের কৌশলগত নেতৃত্বসহ বিভিন্ন ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি