মঈনুদ্দীন চৌধুরী শাহ্জালাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
এস এম মঈনুদ্দীন চৌধুরী শাহ্জালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। গত সোমবার তিনি এই পদে যোগ দিয়েছেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে তিনি সাউথ ইস্ট ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
মঈনুদ্দীন চৌধুরী ১৯৮৫ সালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (সাবেক বাংলাদেশ শিল্প ব্যাংক) সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে তিনি বেসিক ব্যাংক এবং প্রাইম ব্যাংকের উচ্চ পদে দায়িত্ব পালন করেন। মঈনুদ্দীন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীতে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (ব্যাংক) থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।