বগুড়ায় পপুলার লাইফের ১৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৫২৫ টাকার বীমা দাবি পরিশোধ

বগুড়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গ্রাহক সমাবেশে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ৮ হাজার ২৮৯ গ্রাহকের বীমা দাবির মোট ১৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৫২৫ টাকার চেক হস্তান্তর করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য গকুল চাঁদ দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি মোঃ হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ সেলিম মিয়া, সাজ্জাদ মাহমুদ কিশোর, মোহাম্মদ এনামুল হক প্রমুখ। খবর বিজ্ঞপ্তি।