নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বিজলী ক্যাবলসের পরিবেশক সম্মেলন হয়েছে। সারা দেশ থেকে বিজলী ক্যাবলসের দুই হাজারের বেশি পরিবেশক রোববার এ সম্মেলনে অংশ নেন বলে প্রাণ আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল অনুষ্ঠানে বলেন, “পরিবেশকদের নিরন্তর চেষ্টায় এরই মধ্যে বিজলী ক্যাবলস ক্রেতাদের আস্থা অর্জন করেছে।”
ভোক্তাদের কাছে আরও সহজে কীভাবে সেবা পৌঁছে দেওয়া যায়- সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি।
অন্যদের মধ্যে বিজলী ক্যাবলসের নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ ও বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার শামীনুর রহমান সম্মেলনে উপস্থিত ছিলেন।











