

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৭০৬২০২৫
চলন্ত সিঁড়ির অসমাপ্ত রাস্তায়
তোমার আমার দেখা,
নিবৃত নয়নে শয়নে স্বপনে
অদৃশ্য সীমানা রেখা।
চাঁদনী রাতের সোনালী আলোয়
রূপের বর্ণিল ছায়া,
হাতের কাঁকন মায়ার বাঁধন
বাড়ায় মনের মায়া।
আকাশে মেঘের পাতানো খেলার
মায়াবি কাজল মাখা,
জাগিয়ে উঠার রোমাঞ্চ শরীরে
রজনী গন্ধার শাখা।
নিবিড় নিবিড় মোহিনী জোস্নায়
হৃদয়ে ফাগুন জাগে,
অতৃপ্ত তৃষ্ণায় বাসন্তী হাওয়া
বেহায়া অন্তরে মাগে।
রাতের আঁধার পেরিয়ে যখন
ভোরের পাখিরা গায়,
তোমার আমার অদেখা প্রেরনা
অদৃশ্যে মিলিয়ে যায়।


















