“সরকারি ৫ ব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকার হদিছ নাই”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
সরকারি ৬ ব্যাংকের মধ্যে ৫ ব্যাংকেরই মূলধন থেকে ১০ হাজার ৫শ কোটি টাকার হদিস নেই। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- সোনালি, রূপালী, জনতা, অগ্রণী এবং বেসিক ব্যাংক। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল ঋণ দেয়ার কারণেই এ সংকটের সৃষ্টি হয়েছে। ব্যাংকাররা বলছেন, এই ক্ষত সহজে কাটবে না।
সরকারি খাতের, সবচেয়ে বড় সোনালী ব্যাংক। অর্থনীতিতে, অবদান যেমন আছে, বদনামের খাতাও লম্বা। অনিয়ম আর দুর্নীতির তালিকা যেন পাহাড় সমান। সংকটের চিত্র নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। যাতে দেখানো হয়েছে সব ব্যাংকের মূলধন চিত্র। নাজুক সোনালী ব্যাংকের অবস্থা। আড়াই হাজার কোটি টাকা মূলধন হাওয়া। বাংলাদেশ ব্যাংকের খাতায় তাই সোনালী এখন রং হারিয়ে বিবর্ণ।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, সংকটের এই কাতারে, ৬ সরকারি বাণিজ্যিক ব্যাংকের ৫টিতেই। বাছ-বিচার ছাড়া ঋণ দেয়ায় এ সংকট তৈরি হয়েছে।
বেসিক ব্যাংক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী বলেন, বেসিক ব্যাংকের ২ হাজার ৩৫২ কোটি টাকা, অগ্রণীর ২ হাজার ৪৬৩ কোটি টাকা, জনতা ব্যাংকের ১ হাজার ৪১৪ কোটি টাকা, রূপালী ব্যাংক ১ হাজার ৬৭৮ কোটি টাকা মূলধন টানাটানিতে।
এদিকে, নানা নির্দেশনা দিয়ে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।