ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বাংলাদেশসহ ২৫টি দেশের ৩৫০ জনেরও অধিক গবেষকের অংশগ্রহণে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ এবং বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) যৌথ আয়োজনে সম্প্রতি ‘তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা’ বিষয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে।
সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম। সভাপতিত্ব করেন বিপিএটিসির রেক্টর ড. এম আসলাম আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন ড. দিলারা বেগম। এবারের সম্মেলনে ১৫০টিরও বেশি মৌলিক প্রবন্ধ উপস্থাপন ও সেগুলো নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি