জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের নবীনবরণ ও বৈশাখী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
বাংলা নববর্ষ ও নবীন বরণ উপলক্ষে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম ইকবাল হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় তিনি গাজীপুরের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে জার্মান ইউনিভার্সিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি অধ্যক্ষ রফিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম শিক্ষার সঠিক মান অর্জনের ওপর আলোকপাত করেন। জার্মান ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন মিয়া নবীনদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। সমাপনি বক্তব্যে তিনি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে বাংলা নববর্ষ পালনের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।
এরপর জার্মান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কালাম আজাদ নতুনদের স্বাগতম ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি টানেন। দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংবাদ বিজ্ঞপ্তি।