জেসিআই ঢাকা ইস্ট প্রতিষ্ঠার ২০ বছর উদযাপন

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রার ২০ বছর উদযাপন করেছে বাংলাদেশ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইস্ট। রাজধানীর একটি ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জেসিআই ঢাকা ইস্টের জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আসিব মুস্তাবা আকরামকে ২০১৯ সালের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ উন নবীর স্থলাভিষিক্ত হলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াকার এ চৌধুরী, জেসিআই বাংলাদেশের ফাইয়াজ আতিকুল ইসলাম প্রমুখ।
নব নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে মাহমুদ উন নবী তার বক্তব্যে বলেন ‘এই সুযোগটাই আমার জন্য অনেক বড়ো পাওয়া। আলাদা আলাদা জায়গা থেকে সবাই একসাথে কাজ করতে পাড়ার সুযোগটা আমি খুব উপভোগ করেছি।
অনুষ্ঠানে ২০১৮ সালের হিস্ট্রি বুকের মোড়ক উন্মোচন ছিল বাড়তি আকর্ষণ। পাশাপাশি অপরাজেয় বাংলাদেশের খুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করে।