দরিদ্র শিক্ষার্থীদের জন্য ওরিয়ন ফার্মার বৃত্তি

নিজস্ব প্রতিবেদক
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পথ সুগম করতে ‘ওরিয়ন মেডিকেল স্কলারশিপ’ চালু করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
বৃহস্পতিবার ঢাকার ওরিয়ন হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হতে যাওয়া সাত শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিক্ষার্থীদের লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ারের ট্রাস্টি আরজুদা করিম, ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী পাঁচ বছর এই বৃত্তির আওতায় বিভিন্ন সুবিধা পাবেন।