অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বর্তমান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। ২৪তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নজরুল ইসলামকে প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
শিল্প ও বীমা ক্ষেত্রের এক দীপ্ত মানুষ হিসাবে মোঃ নজরুল ইসলাম ব্যক্তিত ও সুনন্দর মনের অধিকারী হিসাবে বীমা জগতে অধিক পরিচিত। মুন্সীগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের ঐতিহ্যবাহী পানাম গ্রামের সম্ভ্রান্ত মোল্লা পরিবারের তাঁর জন্ম। উচ্ছাবিলাসি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী নজরুল ইসলাম ছাত্র জীবন থেকেই প্রতিষ্ঠা লাভে আগ্রহি ছিলেন। মেধা ও মননে অত্যন্ত দূরদর্শী এই ব্যক্তি অসামান্য কৃতিত্বের সহিত দেশের ব্যবসায় জগতে নিজেকে প্রতিষ্ঠা করেন। মো. নজরুল ইসলাম ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর উদ্যেক্তা পরিচালক। তার সুচিন্তিত মতামত, পরিকল্পনা ও দায়িত্বশীল ভূমিকা ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সংগ্রাম মুখর পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান ঈর্ষণীয় অবস্থানে উন্নীত করতে নিরবে নিবৃত্তে যিনি দিন-রাত পরিশ্রম করে চলেছেন। পরিচালনা পর্ষদ একজন চৌকস বীমা ও শিল্পোদ্যোক্তা হিসেবে নজরুল ইসলামকে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করেছেন। তাঁর বুদ্ধিদৃপ্ত ও বলিষ্ঠ নেতৃত্বে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এগিয়ে চলছে । বীমা শিল্পে ফারইষ্ট আজ এক প্রতিষ্ঠিত নাম। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী নতুন নতুন পলিসি ও মানুষের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে বীমা শিল্পের অবদানের স্বীকৃতি স্বরূপ দেশে ও বিদেশে বহু এ্যাওয়ার্ড লাভ করেছে। এক কথায় তিনি একজন সফল মানুষ।












