মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি বরিশালের হস্তিশুন্ডতে এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করেছে। মাসুমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, উজিরপুর, বরিশাল অনুষ্ঠানে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মোঃ ইউসুফ হাওলাদার, চেয়ারম্যান, ৭নং বামরাইল ইউনিয়ন পরিষদ, বাবু গৌরাঙ্গ লাল কর্মকার, প্রাক্তন চেয়ারম্যান, ৭নং বামরাইল ইউনিয়ন পরিষদ, এ্যাডভোকেট নজরুল ইসলাম (চুন্নু), সাংবাদিক, মিজানুর রহমান (কবির), সহ-সভাপতি, হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসা এবং এমটিবি’র আজম খান, গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, মদন মোহন কর্মকার, হেড অব এজেন্ট ব্যাংকিং, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











