
আজ ২০/০৬/২০২১ ইং বাবা দিবসে উপলক্ষে (১৮ এপ্রিল ১৯৭৮ সালে বাবার মৃত্যু এবং ১ লা অক্টোবর ২০১৪ সালে মায়ের মৃত্যুতে এই লেখাটি)
খোন্দকার জিল্লুর রহমান :–
বাবা তুমি বলেছিলে আসবে নাকি কাল
তোমার পথে চেয়ে আছি সকাল হতে বিকাল।
কথা দিয়ে কেন বাবা তুমি কথা রাখনি
মিথ্যা তুমি বলতে পার একটুও বুঝাও নি।
মা বলেছে তুমি নাকি গেছ তারার দেশে
লেখা-পড়া করলে বেশী আসবে হেসে হেসে।
মায়ের কথা একটুও আমি করি নাইকো হেলা
কিন্তুু তোমার অপেক্ষায় মোর কাটছে সারা বেলা।
কাজের শেষে দিন ফুড়িয়ে আসবে সন্ধ্যাবেলা
সারা রাত ঘুমিয়ে থাকব জড়িয়ে বাবার গলা।
সেদিন তুমি সেই যে গেলে সাদা কাপড় পরে
কান্না-কাটি করল সবাই সারা বাড়ী ভরে।
এখন আমি ঘুমুতে যাই মায়ের গলা ধরে
বুঝিনাকো মা যে আমায় মিথ্যে বলতে পারে।
মায়ের কাছে প্রতি রাতে তোমার গল্প শোনা…
আসবে আসবে বললেও মা কেন তুমি আস না…

দিন কেটে যায় মাস কেটে যায় বছর ঘুরে ঘুরে
তবু তুমি একটি বার ও আস না কো ফিরে।
আমার অনেক কষ্ট যে হয় তুমি একটুও বুঝোনা
তারার দেশ হতে কি কেউ আসতে পারে না…?
আমি এখন একটু বড় বুঝি অনেক কিছু
মিথ্যা বল্লেও তবু মায়ের হাঁটি পিছু পিছু।
মা আমাকে জড়িয়ে ধরে আদর করেন যথা
তবুও মায়ের হয় নাকো শেষ বলা মিথ্যা কথা।
বাবা আমার কখনো আর আসবে নাকো ফিরে
সারা জীবন বাঁচতে হবে মায়ের আঁচল ধরে।
এখন আমি অনেক বড় বলতে গেলে মা-কে…
বাবার কথা বললে মা যে আঁচলে মুখ ডাকে…।
এত তারার মাঝেও বাবা ভয় কেন যে পাও
তাই বলে কি মাকে তুমি সঙ্গে নিতে চাও…?
১ লা অক্টোবর ২০১৪ সালে মাও বলেন হেসে হেসে
বাবার কাছে থাকবেন বলেই গেলেন তারার দেশে…।
www.arthoniter30dinbd.com
——————-****——————












