“শ্রাবন মেঘের দিনে”

১৯-০৬-২০২১ ইং
খোন্দকর জিল্লুর রহমান :-
শ্রাবনের বারি ধারা সারাদিন ঝরছে
নদী-নালা খাল-বিল মাঠ-ঘাট ভরছে।
কাদা-মাটি হাটুজলে রাস্তা-ঘাট ডুবছে
গরু-ছাগল হাস-মুরগি উঁচু জায়গায় উঠছে।
আঁধো-আলো আঁধো-আঁধার সারাদিন চলছে
আকাশের মেঘগুলি বাতাসেতে উড়ছে।
ডাকে ব্যাঙ জলধারে থেকে থেকে বারে বারে
পোকাগুলি কাদা জলে কিলবিল নড়ছে।
কাক-চিল মঘ ডালে ভিজে ভিজে ডানা ঝাড়ে
ছানাগুলি ণীড়ে থেকে ক্ষুধা পেটে কাঁপছে।

সবুজ মাঠে ঝড়ের বাতাস ধানের ক্ষেতে বইছে
হালকা হাওয়া মেঘের চাওয়া সাজিয়ে যেন রইছে।
ঝড়ের হাওয়ায় বকের সারি উড়ে উড়ে চলছে
সন্ধাবেলা মগডালেতে সবাই গিয়ে বসছে।
মাঝিরা সব নৌকা চালায় বৃষ্টিতে পাল তুলে
বর্ষা-মেঘে গাইছে যে গান ভাটিয়ালি ভুলে।
শ্রাবন মাসে ঝোপের পাশে রিম ঝিম বৃষ্টিতে
ময়ুর নাচে পুচ্ছ তুলে নতুন জীবন সৃষ্টিতে।
রাজহংসরা মেতেছে খেলায় টুই টুম্বুর জলে
উত্তালবেগে জড়িয়ে রেখেছে শ্বেতসুভ্র ডানা মেলে।


——————***——————-