বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরে ১৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাং ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভ্ক্তু ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩.৭২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৭৪ টাকা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল সকাল ১১ টায় ফারস হোটেল,বিজয়নগর,ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।











