টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন পারভিন মাহমুদ এফসিএ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পারভিন মাহমুদ এফসিএ। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ৯৫তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত ৯৬তম বোর্ড সভার দিন থেকে কার্যকর হয়েছে।
পারভিন মাহমুদ এফসিএ বর্তমানে মাইডাসের পরিচালক পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ইন্টারন্যাশনাল এবং ব্র্যাক ফিন্যান্স অ্যান্ড অডিট কমিটির পর্ষদ সদস্য এবং শাশা ডেনিমসের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসিড সারভাইভর্স ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পারভিন মাহমুদ ২০১১ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (এসএএফএ) প্রথম নারী পর্ষদ সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের পর্ষদ ও নিরীক্ষা কমিটিতেও তিনি কাজ করেছেন। বিজ্ঞপ্তি