
করোনা সৃষ্ট মহামারিতে দেশের জনগনের জীবন রক্ষায় সময়োপযোগী সকল পদক্ষেপ গ্রহণ করায় বারভিডা সরকারকে ধন্যবাদ জানাচ্ছে
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বিশ্বজুড়ে করোনা সৃষ্ট মহামারিতে বাংলাদেশ আক্রান্ত হওয়ায় দেশের জনগনের জীবন রক্ষায় দুরদর্শী ও সময়োপযোগী সকল পদক্ষেপ গ্রহণ করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলারস এসোসিয়েশন (বারভিডা)। দেশে করোনা সংক্রমণ দেখা দেয়ার পরপরই প্রয়োজনীয় টেস্ট কিট ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম সংগ্রহ, ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে স্বল্প সময়ে করোনা টেস্টের ব্যবস্থা গ্রহণ এবং সংক্রমিত রোগীদের আইসোলেশনসহ নির্দিষ্ট হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করায় বারভিডা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।
এছাড়াও জনগনের ঘরে থাকা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা এবং নি¤œআয়ের কর্মহীন মানুষদের কল্যাণে ত্রাণসামগ্রী বিতরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্যও বারভিডা সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।
করোনা সৃষ্ট পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কর্মকান্ড বিঘিœত হওয়ায় ব্যবসায়ীদের ব্যাংক ঋণখেলাপি হওয়া থেকে রক্ষায় বাংলাদেশ ব্যাংক ঋণের কিস্তি প্রদানে যে সুবিধা দিয়েছে তাতে বারভিডা বাংলাদেশ ব্যাংককেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।
বারভিডা সরকারের রাজস্ব আয়ের একটি অন্যতম প্রধান উৎস। এ এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদান করে থাকে। এছাড়াও বারভিডা সদস্যবৃন্দ প্রত্যেকেই নির্ধারিত আয়কর এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন।
দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যান্য বাণিজ্য খাতের মত রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বিপণন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকায় এ খাতের ব্যবসায়ীবৃন্দ চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের কাছে আমরা কিছু আহবান জানাচ্ছি :
রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের বিপুল আর্থিক ক্ষতি থেকে কিছুটা রক্ষা পেতে মোংলা ও চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা গাড়িগুলোর বন্দর ভাড়া আগামী ডিসেম্বর মাস পর্যন্ত মওকুফ করার দাবি জানাচ্ছি।
বর্তমান স্থবির পরিস্থিতিতে বারভিডা কাস্টমস কর্তৃক বন্দরে গাড়ি নিলাম কার্যক্রম আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বন্ধ রাখার দাবি জানাচ্ছে।
ব্যাংকের ঋণখেলাপি হওয়া থেকে রক্ষায় বাংলাদেশ ব্যাংক ঋণের কিস্তি প্রদানে যে সুবিধা দিয়েছে তা আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করা দরকার
ব্যবসায়ীদের মারাত্মক অর্থনৈতিক ক্ষতি সামলে নিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বার্ষিক টার্ণওভারের ভিত্তিতে সুদবিহীন/স্বল্প সুদে ঋণ প্রদানের দাবি জানাচ্ছি।
অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকলেও শিল্প-ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারিদের বেতন প্রদান নিশ্চিত করতে সরকারের আর্থিক প্রণোদনার দাবি জানাচ্ছি।
বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য সেবাখাতের বিল প্রদান আগামী জুন মাস পর্যন্ত স্থগিত রাখতে হবে।
বর্তমান মহামারি পরিস্থিতিতে বিশেষ করে দেশের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের সহযোগিতায় সুনির্দিষ্ট আর্থিক ও নীতি সহায়তা অব্যহত রাখা প্রয়োজন।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান ব্যবসা-বান্ধব ও জনবান্ধব সরকার দেশের ব্যবসায়ীদের আহবানে সবসময়ই আন্তরিকভাবে সাড়া দেয় এবং ব্যবসায়ীদের কল্যাণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকে। করোনা জনিত এই বৈশ্বিক সংকটে দেশের শিল্প-বাণিজ্য রক্ষায় সরকার আমাদের সহায়তায় সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আন্তরিকভাবে আশাবাদী।










