কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যার কথা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে এসব সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় গত মার্চ ২০২৬ মাসে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে স্বীকৃতি দেওয়া হয়।এছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার তাদের ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য উৎসাহিত করেন এবং এ ধরনের পুরস্কারের পরিমাণ বৃদ্ধিরও আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।