
খোন্দকার জিল্লুর রহমান :
আগামী ১৮ জুন ২০২২ তারিখ শনিবার অনুষ্ঠিত হবে বারভিডার (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন । সংগঠনের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৬১ জন ভোটার নিয়ে আগামি ১৮ জুন ২০২২ তারিখে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২৫ জন সদস্য আগামী ২০ জুন ২০২২ তারিখে আগামী ২ বছরের জন্য এসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, ৩ জন ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার ও অন্যান্য পদগুলোতে নির্বাচন করবেন। সে অনুযায়ী আজ ১৫জুন ২০২২ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের (বলরুমে) সম্মিলিত-গণতান্ত্রিক ঐক্য পরিষদ (হাবিবুল্লা ডন-শহিদুল ইসলাম পরিষদ) এক অনাড়ম্ভর আয়োজনের মাধ্যমে তাদের নির্বাচনী উস্তেহার ঘোষনা করে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের (বলরুমে) আগামি ১৮ জুন সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৮ মে ২০২২ তারিখে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে,এর আগে ১০ মে তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।












