
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২৫শে এপ্রিল ২০২৬ সিটি কেয়ার হসপিটাল এর প্রধান কার্যালয়ে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসি এর কর্মকর্তা-কর্মচারী ও তার পরিবারবর্গের সদস্য, সম্মানিত নতুন এবং পুরাতন বীমা গ্রাহকদের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল সার্ভিস সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এর পক্ষ থেকে কামরুল হাসান খন্দকার (এস ডি এম ডি ) , মোঃ মোঃ নুরুল মতিন মজুমদার সৈকত (গ্রুপ হেড) এবং সিটি কেয়ার হসপিটাল এর পক্ষ থেকে আব্দুস সালাম মামুন (চেয়ারম্যান ) ও নাজমুল ইসলাম (ডিরেক্টর ) সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।










