জহরলাল রায় সম্প্রতি অগ্রণী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি আমিন কোর্ট করপোরেট শাখার প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগদানকারী জহরলাল রায় তার দীর্ঘ কর্মজীবনে ব্যাংকটির বিভিন্ন শাখা ও বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যাংকের প্রধান শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক ছিলেন। এছাড়া প্রধান কার্যালয়ের ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি (ফলিত গণিত) ডিগ্রি অর্জনকারী জহরলাল রায় অগ্রণী ব্যাংকের ঢাকার তিনটি করপোরেট শাখার (ওয়াসা করপোরেট শাখা, বৈদেশিক বাণিজ্যিক করপোরেট শাখা ও আমিন কোর্ট করপোরেট শাখা) প্রধান ছিলেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি











