৩০ দিন ডেস্ক :
অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করছে ইশিখন ডটকম। এরই ধারাবাহিকতায় এবারও সারা দেশ থেকে বিনামূল্যে এক হাজার জনকে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এবার ঘরে বসে অনলাইনের মাধ্যমে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ১৬টি কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকছে। নারী ও চাকরিজীবীরাও সন্ধ্যার পর সুবিধাজনক অবস্থানে বসে এই কোর্সে অংশ নিতে পারবে। কোর্স শেষে ফ্রিল্যান্সিং করার সুযোগ তৈরি হবে।
ইশিখনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইন্টারনেটযুক্ত কম্পিউটার কিংবা স্মার্টফোনের মাধ্যমে কোর্সগুলোয় অংশ নেওয়া যাবে। কোর্সগুলোর লাইভ ক্লাসের ডিভিডিও সংগ্রহ করা যাবে। মেয়াদ তিন থেকে পাঁচ মাস। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টসহ ১৬টি অংশ রয়েছে এতে। একজন একাধিক কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। নিবন্ধন ফি ১০৮০ টাকা।
ইশিখন ডটকমের প্রধান নির্বাহী ইব্রাহিম আকবর জানান, বিনামূল্যের কোর্স হওয়ার অনেকে আগ্রহ দেখাতে চান না বলে নিবন্ধন ফি রাখা হয়। এবার ১০০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের গুরুত্ব ঠিক রাখতে এবং প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ করে দিতে নিবন্ধন ফি রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইশিখন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলতি বছর থেকে ইশিখন (eshikhon.com) দেশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল প্রশিক্ষণের ব্যবস্থা করছে। বর্তমানে ক¤িপউটার, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং কোর্সের ওপর অনলাইন প্রশিক্ষণ দিচ্ছে তারা। এছাড়া ৪০টির ওপর ভিডিও কোর্স ও অনলাইন লাইভ ক্লাস রয়েছে ইশিখনের।












