২০,৭৯১/ টাকার প্রিমিয়াম জমা করে নমিনী পেলেন ২ লক্ষ ৫০ হাজার টাকা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
অদ্য ২৫ অক্টোবর ২০২৩ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান গ্রাহক মরহুম সাদ্দাম হোসেনের মৃত্যুদাবীর ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বীমার নমিনী রোজিনা আক্তারের নিকট হস্তান্তর করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ তোফাজ্জেল হোসাইন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (উঃ) বনি আমিন হাওলাদার, রূপা নাসির, ডিজিএম (উঃ) সাজেদুর রহমান, পারভীন আক্তার সেতু, ফেরদৌসী আরা, মানসুরা, এজিএম (উঃ) জনাব রাবেয়া আক্তার ও নাজনীন আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠন প্রধান ও সিনিয়র ডিএমডি ( উঃ) মোঃ সাইফুল ইসলাম।
সভা শেষে সফল উন্নয়ন কর্মকর্তাগণের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।