
মো. মইনুল আহসান চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
অবৈধ অর্থপ্রবাহ রোধে তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি অত্যন্ত জরুরি । কাগজনির্ভর রেকর্ড AML কার্যক্রমের জন্য কার্যকর নয়। সন্দেহজনক লেনদেন শনাক্ত করতে হলে গ্রাহকের সব ধরনের তথ্য ডিজিটাল আকারে সংরক্ষণ করতে হবে।
তিনি বলেন, “ডিজিটাল ডাটাবেজ ছাড়া কার্যকর মনিটরিং সম্ভব নয়।” নির্বাহী মনে করেন, ডাটাবেজে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, ব্যাংক লেনদেন এবং প্রিমিয়াম প্রদানের ইতিহাস যুক্ত করা হলে মানি লন্ডারিং ঝুঁকি অনেকটা কমবে।
তিনি প্রস্তাব করেন, IDRA চাইলে সব কোম্পানিকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে বাধ্য করতে পারে। এতে করে তথ্য আদান-প্রদান ও সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ আরও সহজ হবে। তাঁর মতে, “ডিজিটালাইজেশন শুধু AMLনয়, গ্রাহক সেবা ও স্বচ্ছতাও বাড়াবে।”










