ক্যামেলকোদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি

বায়েজিদ মুজতবা সিদ্দিকী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বীমা খাতে অবৈধ অর্থপ্রবাহ রোধ করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গ্রাহক পরিচিতি যাচাই সঠিকভাবে বাস্তবায়ন করা।
অনেক সময় গ্রাহকরা ভুয়া তথ্য দিয়ে পলিসি গ্রহণ করেন, যা পরবর্তীতে সন্দেহজনক লেনদেনে ব্যবহৃত হয়।বায়েজিদ মুজতবা সিদ্দিকী’র মতে, এই জায়গায় ক্যামেলকোদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
তাঁরা যদি প্রতিটি গ্রাহকের প্রোফাইল যাচাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকেন, তাহলে মানি লন্ডারিং রোধে কার্যকর অগ্রগতি হবে। বায়েজিদ মুজতবা সিদ্দিকী আরও বলেন, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে কোম্পানির অভ্যন্তরে একটি টিম তৈরি করা দরকার, যারা নিয়মিত পর্যবেক্ষণ করবে।
পাশাপাশি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কড়াকড়ি তদারকি AML কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, “অবৈধ অর্থপ্রবাহ রোধ করা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি প্রতিষ্ঠানের সুনাম রক্ষা এবং গ্রাহক আস্থা অর্জনের জন্য অপরিহার্য।”